গাইবান্ধায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত
কমিউনিটি পুলিশিং ডে ২০১৭ শনিবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা, স্বেচ্ছায় রক্তদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ ও প্রদীপ প্রজ্জ্বলন। সকালে স্থানীয় পৌর শহীদ মিনার থেকে জাতীয় পতাকা, বর্ণালী পতাকা, ফেষ্টুন, প্লেকার্ডসহ একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুলিশের মটর সাইকেল র্যালী ও বাদ্যযন্ত্রের দল একটি সুসজ্জিত ঘোড়ার গাড়ি র্যালীর সম্মুখভাগে থেকে শোভাবর্ধন করেন। বর্ণাঢ্য র্যালীটির উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।
র্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহবায়ক এম. আবদুস সালামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, রংপুর রেঞ্জের পুলিশের অতিরিক্ত ডিআইজি বশীর আহমেদ পিপিএম, জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, প্রধান সমন্বয়ক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, জেলা আ’লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সদস্য সচিব প্রতাপ ঘোষ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপন করেন সহকারি পুলিশ সুপার মেমী ও কামরুজ্জামান।
হুইপ বলেন, সাম্প্রতিক সময়ে পুলিশের একার পক্ষে এই বিশাল জনগোষ্ঠীর আইন শৃংখলা রক্ষা ও শান্তি শৃংখলার উন্নয়ন অত্যন্ত দুরহ। এ কারণেই পুলিশই জনতা, জনতাই পুলিশ এই চিন্তা চেতনা নিয়ে পুলিশের পাশাপাশি আইন শৃংখলা উন্নয়নের সহায়ক শক্তি হিসেবে পুলিশিং কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। দেশে আইন শৃংখলা উন্নয়নের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সড়কে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্ব দিতে হলে মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। এজন্য তিনি সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে অতিথিদের গাইবান্ধা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সেই সাথে কমিউনিটি পুলিশিং আন্দোলনে গাইবান্ধা জেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় পুলিশ কর্মকর্তা ও পুলিশিং কমিটির কর্মকর্তা ও সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। বিশেষ অবদানের জন্য যারা সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা হলেন এসআই দিবাকর অধিকারী, গাইবান্ধা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির এম. আবদুস সালাম, আবু জাফর সাবু, প্রতাপ ঘোষ, সাইফুল আলম সাকা, জিয়াউর রহমান হেনরী, শাহ আহসান হাবিব রাজিব, শাহিদা বেগম, মোখলেছুর রহমান, আব্দুল মান্নান মন্ডল প্রমুখ।
শেষ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুমাইয়া ইয়াসমিন, মেহেরিন হাবিবা তামান্না, হাবিবা আক্তার হিমা, কনেস্টবল তানিয়া, এসআই শফিউর রহমান। এদিকে দুপুরে পৌর পার্কের বিজয় স্তম্ভে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলন এবং বিকেলে গাইবান্ধা পুলিশ লাইন্স মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
পুলিশ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা ব্যানার, ফেষ্টুন নিয়ে এই বর্ণাঢ্য র্যালীতে অংশ নেয়। জেলার সাতটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পুলিশিং কমিটি এবং গণ উন্নয়ন কেন্দ্রের কর্মী ও ওই সংস্থা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষার্থীরা সকল কর্মসূচীতে অংশ গ্রহণ করে।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷