https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

গাইবান্ধা জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার রেজিনুর রহমানের নির্দেশে উপজেলাকে মাদক মুক্ত করতে অভিযানের অংশ হিসাবে মাদকের জিরো টলারেন্স বাস্তবায়নে গোপন খবরের ভিক্তিতে থানা অফিসার ইনচার্জের মাহমুদুল আলমের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তে আজ ২৭ অক্টোবর শুক্রবার বিকালে পলাশবাড়ী থানা পুলিশের এসআই ফারুকুজ্জামান ফারুক,এস আই তয়ন কুমার, এস আই আব্দুর রউফ,এ এসআই সুমন ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলা বরিশাল ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের জৈনিক রফিকুল ইসলামের বাড়ী সামনে কাচা রাস্তার উপর হতে ৩৫০ পিস ইয়াবা ও একটি মটরসাইকেল সহ দুই ইয়াবা ব্যবসায়ী জেন্দাল মিয়া (৩০) ও সোহেল রানা (৩২) কে হাতে নাথে গ্রেফতার করে।
ইয়াবাসহ গ্রেফতার ইয়াবা ব্যবসায়ী জেন্দাল মিয়া( ৩০) পলাশবাড়ীর উপজেলার কাতুলি গ্রামের কাশেমর ছেলে ও সোহেল রানা (৩২) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দুগালী গ্রামের আব্দুল সামাদের ছেলে।
এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম জানান, গ্রেফতাকৃত ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল ২৮ অক্টোবর শনিবার আদালতে পাঠানো হবে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷