https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীতে বিশাল আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীতে বিশাল আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

পুলিশের সাথে জনসম্পৃক্ততা বাড়াতে সারা দেশের ন্যায় গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বিশাল আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে- ২০১৭ উদযাপন করা হয়।
পুলিশই জনতা, জনতাই পুলিশ এই শ্লোগানকে সামনে রেখে দিবসটি উপলক্ষে আজ ২৮ অক্টোবর শনিবার র‍্যালী, আলোচনাসভা,রক্তদান কর্মসূচী ও প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করে পলাশবাড়ী থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় ফোরাম।
পলাশবাড়ী থানা চত্বরে এ উপলক্ষে অনুষ্ঠেয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন পলাশবাড়ী উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক আবু তালেব সরকার তারা।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার রেজিনুর রহমান।
আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়ত করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মোস্তাফিজুর রহমান রাজা, স্বাগত বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম।
সভায় আরো বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার এমপি,উপজেলা নির্বাহী অফিসার তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান,সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কোহিনুর আক্তার বানু শিপন,জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম বাবু, গাইবান্ধা জেলা কোচ বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহান বিচ্চু, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন দুলু, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি নির্মল মিত্র,সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা,প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত প্রমুখ।
সভায় বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দু বক্তব্য রাখেন এসময় অত্র উপজেলার রাজনৈতিক নেত্রীবৃন্দু,সাংবাদিক, সুশিল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক -শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতে বিশাল পরিষরে দিবসটি পালিত হয়।
সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন থানার এসআই তয়ন কুমার অনুষ্ঠান শেষে প্রীতি ফুটবল ম্যাচ পলাশবাড়ী এসএম পাইলট মাঠে অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷