https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 ফুলছড়িতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - Gaibandha Online Portal

Breaking News

ফুলছড়িতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুলিশের সাথে জনসম্পৃক্ততা বাড়াতে সারা দেশের ন্যায় গাইবান্ধা জেলার ফুলছড়িতেও কমিউনিটি পুলিশিং ডে- ২০১৭ উদযাপন করা হয়।
পুলিশই জনতা, জনতাই পুলিশ এই শ্লোগানকে সামনে রেখে দিবসটি উপলক্ষে আজ ২৮ অক্টোবর শনিবার র‍্যালী, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ফুলছড়ি থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি।
নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে অনুষ্ঠেয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক শামসুজ্জোহা বাবলু।
সভায় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা বেগম, উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উড়িয়া ইউপি চেয়ারম্যান মহাতাব উদ্দিন, এরেন্ডাবাড়ি ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, নিজাম উদ্দিন মাস্টার, মকবুল হোসেন, নাজিম উদ্দিন, সোলায়মান হোসেন ফুল মিয়া প্রমুখ।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷