গাইবান্ধায় যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ২৭ অক্টোবর শুক্রবার সকালে গাইবান্ধা এন.এইচ মর্ডান স্কুল মাঠ ও জেলা বিএনপি কার্যালয়ে পৃথকভাবে এ কর্মসূচি উদযাপন করে গাইবান্ধা জেলা ও সদর উপজেলা যুবদলের নেতা-কর্মীরা।
এরমধ্যে জেলা যুবদল সকালে জেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোশাররফ হোসেন বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল আলম সাজা, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান সরকার, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফরিদুল হক রুবেল, আব্দুর রাজ্জাক ভুট্টু, রাগিব চৌধুরী, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিছুর রহমান খান লোহানী তুষার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম লিপন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহম্মেদ সেকেতুর রব অনিক, জেলা ছাত্রদলের সাবেক সাংঠনিক সম্পাদক জাহিদুন্নবী তিমু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক,সহিদ, মাহফুজার জামান রানা,আল-আমিন, খোকা প্রমুখ। এরআগে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে।
এদিকে গাইবান্ধা এন.এইচ মর্ডান স্কুল মাঠে সদর উপেজেলা যুবদল পৃথকভাবে ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী পালন করে। রাত ১২টা ১মিনিটে কেককাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী শুরু করা হয়। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, র্যালি, গুণিজন সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে সদর উপজেলা যুবদল।





কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷