পলাশবাড়ীতে যুবদলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
জাতীয়তাবাদী যুবদলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে উপজেলা যুবদলের আয়োজনে র্র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী গাইবান্ধা রোডে তিন মাথা মোড়ে অস্থায়ী কার্যালয়ে আজ ২৭ অক্টোবর শুক্রবার বিকালে কেক কাটা শেষ যুবদলে একটি র্র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো তিন মাথা মোড়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক মুশফিকুর রহমান রিপনে সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য নবায়ন কমিটির আহবায়ক আব্দুস সামাদ মারো, যুগ্ন আহবায়ক আবু আলা মওদুদ, আবুল বাশার লিটন,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপজেলা সেচ্ছাসেবকদলের সাবেক আহবায়ক সাদেকুল ইসলাম রিপন,সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিন্জু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফরহাদ কবীর ফুয়াদ, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক মিল্লাত সরকার মিলন,আপেল,সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক হানিফ,মামুন প্রমুখ।



কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷