https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সুন্দরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত - Gaibandha Online Portal

Breaking News

সুন্দরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়। আজ শনিবার সুন্দরগঞ্জ থানা ও কমিউনিটি পুলিশিং’র উদ্দ্যোগে থানা চত্বরে কমিউনিটি পুলিশিং’র আলোচনা সভা কমিটির থানা সভাপতি অধ্যক্ষ একেএমএ হাবীব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও এসএম গোলাম কিবরিয়া, থানা অফিসার ইনচার্জ ও কমিউনিটি পুলিশিং কমিটির সমন্বয়ক আতিয়ার রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ, জেলা পরিষদ সদস্য মাজেদা বেগম ও বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা প্রমূখ।
পরে অতিথিদের সম্মাননা পুরষ্কার দেয়া হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর শহর প্রদক্ষিণ করে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷