https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 মাদ্রাসার টয়লেটে প্রেমিক যুগল, ৯৯৯ এ ফোন করে উদ্বার - Gaibandha Online Portal

Breaking News

মাদ্রাসার টয়লেটে প্রেমিক যুগল, ৯৯৯ এ ফোন করে উদ্বার

 অনেক দিনই হলো প্রেমিকার সঙ্গে দেখা নেই গার্মেন্টকর্মী সোহাগ হোসেনের। তাই প্রেমিকাকে এক নজর দেখতে ঢাকা থেকে ছুটে এসেছেন সোহাগ হোসেন।


মাদ্রাসা ছাত্রীর সঙ্গে প্রেম করতে করতে ঢুকে পড়েছে মাদ্রাসারই টয়লেটে! অতপর ৯৯৯ নম্বরে ফোন করার পর পুলিশের সহযোগিতায় মাদ্রাসার টয়েলেট থেকে উদ্ধার হতে হয়েছে ওই প্রেমিক যুগলকে।

রবিবার (৩ অক্টোবর) দুপুরে ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী দাখিল মাদ্রাসার টয়লেট থেকে ওই প্রেমিক যুগলকে উদ্ধার করে ধুনট থানা পুলিশ।

ওই প্রেমিকা বিলচাপড়ী দাখিল মাদরাসার ১০ শ্রেণীর ছাত্র এবং তার বাড়ি রামনগর গ্রামে। আর প্রেমিক সোহাগ হোসেন বিলচাপড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে এবং সে ঢাকার একটি গার্মেন্টর কোম্পানীতে চাকরি করে।

স্থানীয় লোকজন জানায়, রবিবার দুপুর ১২টার দিকে সোহাগ হোসেন ও মাদ্রাসার ১০ম শ্রেণীর এক ছাত্রী কথা বলতে বলতে তারা মাদ্রাসার টয়েলেটের ভিতর ঢুকে পড়ে। অনেকক্ষন পর স্থানীয় যুবকেরা বিষয়টি টের পেয়ে টয়লেটে তালা লাগিয়ে দেয়। পরে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এব্যাপারে ধুনট থানার এসআই রুহুল আমীন খান বলেন, টয়েলেটের ভিতর থেকে সোহাগ হোসেন সরকারি জরুরী নম্বর ৯৯৯ এ ফোন দেয়। এরপর ৯৯৯ থেকে ফোন পেয়ে ওই মাদ্রাসার টয়লেট থেকে এক ছেলে ও এক মেয়েকে উদ্ধার করা হয়। এঘটনায় কোন অভিযোগ না থাকায় সমাজসেবা অফিসের মাধ্যমে তাদেরকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷