https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 মাদক ও জুয়াসহ অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশের পাশাপাশি সকল এগিয়ে আসার আহবান জানান -জেলা পুলিশ সুপার মশরুকুর রহমান খালেদ বিপিএম - Gaibandha Online Portal

Breaking News

মাদক ও জুয়াসহ অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশের পাশাপাশি সকল এগিয়ে আসার আহবান জানান -জেলা পুলিশ সুপার মশরুকুর রহমান খালেদ বিপিএম

মাদক ও জুয়াসহ অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশের পাশাপাশি সকল এগিয়ে আসার আহবান জানান -জেলা পুলিশ সুপার মশরুকুর রহমান খালেদ বিপিএম
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে মাদক ও জুয়া বিরোধী এক আলোচনা সভা আজ ২৪ অক্টোবর মঙ্গলবার বিকেলে ফকিরহাট শহীদ স্মৃতি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
পবনাপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মতলুবর রহমান নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম। প্রধান অতিথির বক্তব্য এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তব্যে মাদক ও জুয়াসহ সকল অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশের পাশাপাশি সচেতন সকল কে এগিয়ে আসার আহবান জানান পুলিশ সুপার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শিক্ষানবীশ) কামরুজ্জামান,পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহামুদুল আলম,উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ ছাড়াও গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার এলাকায় মাদক, জুয়া, সন্ত্রাস নাশকতা ও জঙ্গীবাদসহ সার্বিক আইনশৃঙ্খলার উপর গুরুত্বারোপ করে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।



কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷