গাইবান্ধায় আওয়ামীলীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অনুষ্ঠিত
গাইবান্ধা পৌরসভায় শুক্রবার বিকেলে মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজনে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধনের উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি।
আওয়ামীলীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের এই কর্মসূচীতে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিখি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.সৈয়দ শামস উল আলম হিরু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক,পৌর আওয়ামীলীগের সভাপতি ও গাইবান্ধা পৌরসভার মেয়র এ্যাড.শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমারুল ইসলাম সাবিন।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোজাম্মেল হক মন্ডল,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রনজিৎ বকসী সুর্য, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমিনুরজ্জামান রিংকু,মৃদুল মোস্তফা ঝন্টু,জিয়াউর রহমান হেনরী,ওমর ফারুক রুবেল,সাইদ হোসেন জসিম,রাশেদুল হক লাডলে, জেলা যুবলীগের সভাপতি সরদার শাহিদ হাসান লোটন, জেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুল লতিফ আকন্দ প্রমুখ।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷