https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 নরাধম-মাহমুদ রেজা - Gaibandha Online Portal

Breaking News

নরাধম-মাহমুদ রেজা

***নরাধম***
                            -মাহমুদ রেজা

অবিকারী অব্যয় প্রভু দয়াময়,
অবিনশ্বর প্রেমময় অজর অক্ষয়। 
চিরন্তন নিরবধি নিরন্তর অমেয়,
তুমি সুবিপুল ধ্রুব সত্য অপরিমেয়। 
এই হতভাগ্য তুচ্ছ অতিশয় নগন্য,
নালায়েক কাঙাল নিতান্ত জঘন্য। 
অযাচিত অপ্রার্থিত রুপে আবির্ভুত,
অনাহুত তব ফটকে উপনীত।


দুরাচার অপরাধী চাইছে ক্ষমা,
ফকিরের ঝুলিতে হয়নি কিছু জমা। 
ছুতা অজুহাতে অসঙ্গত অবহেলায়,
দয়া অনুগ্রহের প্রত্যাশায়, অবেলায়। 
তল্লাশিছে চিরন্তন মুক্তির আশায়, 
অবিনশ্বর অনন্ত অসীম দয়াময়।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷