https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গোবিন্দগঞ্জে বাঁশঝাড় থেকে কলা ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - Gaibandha Online Portal

Breaking News

গোবিন্দগঞ্জে বাঁশঝাড় থেকে কলা ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি বাঁশঝাড় থেকে ময়নুল ইসলাম তালুকদার (৪৫) নামে এক কলা ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে পৌর শহরের পশ্চিম পান্তাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জে বাঁশঝাড় থেকে কলা ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিহত ময়নুল ইসলাম গোবিন্দগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম পান্তাপাড়া এলাকার মৃত দানেশ উদ্দিন তালুকদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় কলার ব্যবসা করে আসছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ময়নুল ইসলাম কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিকেল থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিখোঁজ সংক্রান্ত পোস্ট দেওয়া হয়।

শনিবার সকালে দুই যুবক বাঁশ কাটতে গিয়ে বাঁশঝাড়ে একটি ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে মরদেহের পরিচয় শনাক্ত করেন এবং তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷