https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 বগুড়া'র শাহজাহানপুর থানার বিশেষ অভিযানে ৪৪ (চুয়াল্লিশ) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১ - Gaibandha Online Portal

Breaking News

বগুড়া'র শাহজাহানপুর থানার বিশেষ অভিযানে ৪৪ (চুয়াল্লিশ) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

 বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৪ (চুয়াল্লিশ) বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল কাদের জিলানীর সার্বিক তত্ত্বাবধানে ও নেতৃত্বে একটি অভিযানিক দল ১৯ ডিসেম্বর, ২০২২ (সোমবার) রাত্রি ২০.৩০ ঘটিকার সময় শাজাহানপুর থানাধীন মাঝিড়া ইউনিয়নের অন্তর্গত ফটকি ব্রীজ হতে অনুমান ১০০ গজ দক্ষিনে দুই ভাই হোটেলের সামনে বগুড়া টু ঢাকা মহাসড়কের পাকা রাস্তার উপর থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসের যাত্রী মাদক ব্যবসায়ী মোঃ আলম মিয়া (৩২) কে  ৪৪ (চুয়াল্লিশ) বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।

এ সংক্রান্তে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷