https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু - Gaibandha Online Portal

Breaking News

পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু


আজ মঙ্গলবার দুপুরে পাঁচবিবি-হিলি রোডের পাঁচবিবির কামারপট্টি এলাকায় ট্রাক্টরের ধাক্কায় ইজাবুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তি মারা যায়। সে জয়পুরহাট সদরের বিষ্ণপুর গ্রামের মৃত কাদের আলী মন্ডলের ছেলে।

এলাকাবাসী জানায়, দুপুর একটার দিকে ইজাবুল ভ্যান যোগে বাড়ি যাবার সময় পাঁচবিবির কামারপট্টি এলাকায় বালু ভর্তি একটি ট্রাক্টরের ধাক্কা খেয়ে ট্রাক্টরের নিচে পড়ে মারাত্মক আহত হয়। দ্রুত জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়ার পথে ইজাবুল মারা যায়। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ বজলার রহমান ঘটনার নিশ্চিত করে বলেন, ট্রাক্টর আটক করা হয়েছে। চালক পালতক রয়েছে। এখনো মামলা হয়নি।
No photo description available.

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷