বাংলাদেশ ডিজিটাল পোস্ট অফিস উদ্যোক্তা ফোরাম সাঘাটা উপজেলা শাখা কমিটি গঠন
সোমবার বিকাল ৪ ঘটিকায় ডিজিটাল পোস্ট অফিস বোনারপাড়ায়, উদ্যোক্তা জাহিদ হাসান এর সভাপতিত্বে বাংলাদেশ ডিজিটাল পোস্ট অফিস উদ্যোক্তা ফোরাম সাঘাটা উপজেলা শাখা কমিটি গঠন উপলক্ষ্যে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাসুদ রানা, বিশেষ অতিথি গাইবান্ধা জেলা কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, বিষেশ অতিথী জেলা কমিটির সাধারন সম্পাদক বেলাল হোসেন, আইসিটি সম্পাদক সরিফুল ইসলাম, ক্রিড়া সম্পাদক ফিরোজ কবির, আমন্ত্রিত অতিথী বোনারপাড়া ডিজিটাল পোস্ট অফিস এর পোস্ট মাস্টার জহুরুল ইসলাম, উদ্যোক্তা আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
কমিটি গঠন অনুষ্ঠানে সর্ব সম্মতিক্রমে জাহিদ হাসানকে সভাপতি, রনজু মিয়াকে সাধারন সম্পাদক এবং আমজাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন শেষে প্রধান অতিথি বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সকলকে আরো মনোযোগ হয়ে কাজ করার আহবান জানান। বিশেষ অতিথী তৌহিদুল ইসলাম তৌহিদ বলেন এদেশ উন্নয়ন হচ্ছে আর এর সাথে আমরা ডিজিটাল সার্ভিস দিতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। বিশেষ অতিথি বেলাল হোসেন বলেন, একতাই বল এই জন্য আমাদের দেশ আর পিছিয়ে থাকবেনা মর্মে সকল উদ্যোক্তাদের উদ্দেশ্য বলেন, আমাদেরকে উদ্যেগী হতে হবে। এবং আমরাও ডিজিটাল বাংলাদেশের সাথে সাথে আমাদের নিজেদেরও আন্তরিকতা কর্মের মাধ্যমে ভাগ্যের উন্নয়ন সম্ভব।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷