https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীর হোসেনপুর আকবর নগ‌রে ঘোড় দৌড় দেখতে হাজারো মানু‌ষের ভিড় - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীর হোসেনপুর আকবর নগ‌রে ঘোড় দৌড় দেখতে হাজারো মানু‌ষের ভিড়

 গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড় দৌড় খেলা। প্রাচীন খেলাধূলার মধ্যে অন্যতম পুরনো এই খেলাটি কালের আবর্তে হারিয়ে যেতে বসেছে। নতুন বছরের শুরুতেই সেই হারিয়ে যাওয়া ইতিহাস-ঐতিহ্যকে ধরে রাখতে উদ্যোগী হয়েছেন হোসেনপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু । তার আয়োজনে হয়ে গেল ঘোড় দৌড় প্রতিযোগিতা।

৯ জানুয়ারি বিকেলে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের আকবর নগর গ্রা‌মের সাইনদহ সব‌জি বাজার এলাকায় এ ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বিভিন্ন এলাকা থেকে আগত ১০ টি ঘোড় সোয়ারি খেলায় অংশ গ্রহণ ক‌রে। । এসময় শিশু, বৃদ্ধ, নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ ঘোড় দৌড় উপভোগ করতে ভিড় জমায়।
এ আয়োজক কমিটির প্রধান চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড় দৌড় খেলাসহ অনেক খেলাই হারিয়ে যেতে বসেছে। তাই এ ঐতিহ্যকে ধরে রাখতে আমরা আজ এ খেলার আয়োজন করেছি। আশা করছি প্রতিবছরই আমরা এ খেলার আয়োজন করব।
খেলা শে‌ষে বিজয়ী‌দের মা‌ঝে পুরস্কার তু‌লে দেন প্রধান অ‌তি‌থি হো‌সেনপুর ইউ‌পি চেয়ারম‌্যান তৌ‌ফিকুল আ‌মিন মন্ডল টিটু।
প‌রে এক ম‌নোজ্ঞ সাংস্কৃ‌তিক অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷