https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 ডিবির অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার ০১ জন আসামি এবং জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার ০৭ জন আসামি - Gaibandha Online Portal

Breaking News

ডিবির অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার ০১ জন আসামি এবং জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার ০৭ জন আসামি

 গাইবান্ধা জেলা কে মাদক ও জুয়া মুক্ত করার লক্ষ্যে গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ইংরেজি ০৮/০১/২০২২ তারিখ গাইবান্ধায় ডিবি পুলিশের দুটি পৃথক অভিযানে আসামি মোঃ লানজু মিয়া (৩০) পিতা মোঃ বদিউজ্জামান@বদিয়া সাং- মধ্য ফলিয়া থানা ও জেলা গাইবান্ধা কে ফুলছড়ি থানার মদনের পাড় এলাকায় হইতে ০৪(চার) বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়েছে। তাহার বিরুদ্ধে ফুলছড়ি থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অপর আরেকটি অভিযানে গাইবান্ধা সদর থানাধীন স্টেডিয়ামের নিকট থেকে জুয়া খেলার সরঞ্জাম সহ ০৭ জন আসামিকে জুয়ার আসর থেকে গ্রেফতার করে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷