https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

 গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস  উপলক্ষে  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালনে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও বিকালে দলীয় নেতাকর্মীদের অংশ গ্রহনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ১০ জানুয়ারি সোমবার বিকেলে স্থানীয় চৌমাথা মোড়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, সহ সভাপতি ছাইফুলার রহমান চৌধুরী তোতা, শহিদুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল মন্ডল, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, আইন বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান সরকার, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবলু, উপজেলা কৃষকলীগ সভাপতি মহাববত জান চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়েসমিন ঝুনু, সাধারণ সম্পাদক উম্মে হানি, উপজেলা মৎস্যজীবীলীগ সভাপতি মনিরুজ্জামান রাসেল, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সরোয়ার কবির মজনু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিক হাসান মিল্লাত, সাবেক ছাত্রলীগ নেতা সৌরভ আহম্মেদ বাবলা, তোতা শেখ প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত।সভায় দলীয় নেতাকর্মীরাসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।  

সভায় বক্তারা , জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরে আগামী দিনে দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন বাস্তবায়নের দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।



কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷