https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 চলে গেলেন বাংলাদেশ ইসলামী জামায়াতে ইসলামি, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাবেক আমীর এবং চাপড়িগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবু তালেব হুজুর - Gaibandha Online Portal

Breaking News

চলে গেলেন বাংলাদেশ ইসলামী জামায়াতে ইসলামি, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাবেক আমীর এবং চাপড়িগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবু তালেব হুজুর

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ

"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" চলে গেলেন বাংলাদেশ ইসলামী জামায়াতে ইসলামি, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাবেক আমীর এবং চাপড়িগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবু তালেব হুজুর।

আজ বিকাল ৪.৪৫ মিনিটে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে ইন্তিকাল করেন।

যৌথ শোক প্রকাশ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোঃ নুরুন্নবী প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামি, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আমীর আঃ বারী, নায়েবে আমীর আবুল কালাম আজাদ সেক্রেটারি মোঃ আশরাফুল ইসলাম রাজু, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির,  গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ও জামায়াতে ইসলামি এবং ছাত্র শিবির এর স্থানীয় নেতা ও কর্মীবৃন্দ।
আল্লাহ রাব্বুল আলামীন তাকে ক্ষমা করুন, তার গুনাহখাতাসমূহ মাপ করুন এবং তাকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।

তার পরিবার-পরিজনকে আল্লাহ তা’য়ালা সবরে জামিল দান করুন। বিশেষ করে তার পরিবারকে যেন মহান আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। আল্লাহুম্মা আমীন।।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷