https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 বগুড়ায় প্রতারনার অভিযোগে ৩০.৫ কেজি ওজনের বিষ্ণু মূর্তিসহ এক কালোবাজারিকে আটক করেছে র‌্যাব-১২, বগুড়া - Gaibandha Online Portal

Breaking News

বগুড়ায় প্রতারনার অভিযোগে ৩০.৫ কেজি ওজনের বিষ্ণু মূর্তিসহ এক কালোবাজারিকে আটক করেছে র‌্যাব-১২, বগুড়া

 বগুড়ায় প্রতারনার অভিযোগে ৩০.৫ কেজি ওজনের বিষ্ণু মূর্তিসহ এক কালোবাজারিকে আটক করেছে র‌্যাব-১২, বগুড়া

র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ২৪ জুলাই ২০২১ ইং তারিখ ১৪.১০ ঘটিকার সময় বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে বগুড়া জেলার আদমদীঘি থানাধীন শাঁওইল পশ্চিম পাড়াস্থ ধৃত আসামী মোঃ আব্দুল রশিদ (৪৮), পিতা-মৃত মোজাম প্রামানিক এর বসতবাড়ির দক্ষিণ দুয়ারী ঘরের ভিতর অভিযান পরিচালনা করে কালোবাজারি মোঃ আব্দুল রশিদ (৪৮), পিতা-মৃত মোজাম প্রামানিক, সাং-শাঁওইল পশ্চিমপাড়া, থানা-আদমদীঘি, জেলা-বগুড়াকে ৩০.৫ কেজি ওজনের ০১ টি বিষ্ণু মূর্তি এবং মোবাইলসহ গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী দীর্ঘদিন যাবৎ জনসাধারণকে প্রতারিত করে মূর্তি বিক্রয় করে আসছে । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার আদমদীঘি থানায় সোপর্দ করা হয়েছে ।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷