https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীতে ৮ বোতল কোডিন মিশ্রিত ফেন্সিডিল সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুস ছোবহান ওরফে মিলন গ্রেফতার - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীতে ৮ বোতল কোডিন মিশ্রিত ফেন্সিডিল সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুস ছোবহান ওরফে মিলন গ্রেফতার

বাংলাদেশ পুলিশের আইকন ও গাইবান্ধা জেলার সুযোগ্য মানবিক পুলিশ সুপার, মুহাম্মদ তৌহিদুল ইসলাম স্যারের নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান সার্বিক তত্ত্বাবধানে ও তদারকিতে এসআই(নিঃ) মোঃ ইউসুফ আলী প্রামানিক এর নেতৃত্বে পলাশবাড়ী থানার একটি চৌকস টিম আজ ২২শে মার্চ ২০২১ইং তারিখ রাত্রী ০৩.০৫ ঘটিকার সময় পলাশবাড়ী থানাধীন ০২নং হোসেনপুর ইউনিয়নের অন্তর্গত দৌলতপুর মৌজাস্থ দৌলতপুর ফাজিল মাদ্রাসার সামনে তিনমাথা মোড়ে ইউনিয়নের কাঁচা রাস্তার উপর মাদক ব্যবসায়ী মোঃ আব্দুস ছোবহান ওরফে মিলন (৪৩), পিতা-মৃত আমির আলী, স্থায়ী: গ্রাম-দুবলাগাড়ী (পশ্চিমপাড়া), থানা-পলাশবাড়ী, গাইবান্ধাকে ৮ বোতল কোডিন মিশ্রিত ফেন্সিডিলসহ জন সম্মুখে আটক করেছে। উক্ত ঘটনায় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।



কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷