https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় ৮ম শ্রেণী পড়ুয়া এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় ৮ম শ্রেণী পড়ুয়া এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জানা গেছে, রবিবার (১লা নভেম্বর) দুপুরে পুলিশ ওই ছাত্রীর বাড়ী থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তাসলিমার স্বজনরা জানায়, রবিবার বাড়ীর পাশে ইউক্লিপটারের গাছে তাসলিমা আক্তারের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্বজনরা থানা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে স্থানীয় জানান, এরআগে গতকাল ঐ ছাত্রী (তাসলিমার) সাথে দেখা করতে এসেছিল ইব্রাহীম নামে এক যুবক।এলাকাবাসী ধারণা, ইব্রাহীমের সাথে তাসলিমার প্রেমের সম্পর্ক ছিলো।ঐ যুবক বাড়ীতে আসায় তাসলিমার বড় ভাই যুবককে শাসন-বারণ করেন এবং এরই এক পর্যায়ে তাসলিমার বাড়ীর পাশে তাসলিমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বজনরা।তাসলিমার ঝুলন্ত লাশ উদ্ধার ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এ বিষয়ে সদর থানার ওসি খান শাহরিয়ার বলেন,খবর পেয়ে তাসলিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় কথিত প্রেমিক ইব্রাহিমকে আটক করা হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট ও ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদসহ তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।ইব্রাহীম একই ইউনিয়নের বড় দূর্গাপুর গ্রামের মঞ্জু মিয়ার ছেলে।


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷