https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 ঘরোয়া ভাবে দিনটি কাটাবো -বিদ্যা সিনহা মিম - Gaibandha Online Portal

Breaking News

ঘরোয়া ভাবে দিনটি কাটাবো -বিদ্যা সিনহা মিম

জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭’র মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। এরপর চলচ্চিত্র, নাটক, বিজ্ঞাপন সবখানেই প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই অভিনেত্রী। আজ তার জন্মদিন। করোনার কারণে বিশেষ এই দিনটি পরিবারের সঙ্গেই কাটাবেন মিম।

তার ভাষ্য, ‘করোনার কারণে বিশেষ কোনো আয়োজন রাখিনি। ঘরোয়াভাবে দিনটি কাটাবো। রাতে সবাইকে সঙ্গে নিয়ে কেক কেটেছি।’

জন্মদিনের বিশেষ এইক্ষণে অভিনয় জীবনের শুরুর কথা স্মরণ করে মিম বলেন, ‘আমার অভিনয় জীবনের প্রথম টার্নিং পয়েন্ট হলো- লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নেওয়া। এতে অংশ না নিলে মিডিয়ার সঙ্গে নিজেকে জড়ানো হতো না। এরপর হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’র মাধ্যমে চলচ্চিত্রে আমার অভিষেক। তার মতো একজন গুণী লেখক, পরিচালকের চলচ্চিত্র দিয়ে বড়পর্দায় কাজ শুরু করাটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল।’

তিনি আরও বলেন, ‘এই চলচ্চিত্রে অভিনয় করার আগে অবশ্য স্যারের একটা নাটকে অভিনয় করার সুযোগ পেয়েছি। প্রথম পারিশ্রমিক হিসেবে সেখানে অভিনয় করে পাঁচ হাজার টাকা পেয়েছিলাম।’

এদিকে, দু’একদিনের মধ্যেই মিম আবার অংশ নিবেন রায়হান রাফির ‘পরাণ’ চলচ্চিত্রের কাজে। এরপর চলতি মাসেই তিনি শুরু করবেন একই পরিচালকের ‘ইত্তেফাক’র শুটিং। ‘পরাণ’ চলচ্চিত্রে মিমের বিপরীতে আছেন ইয়াশ রোহান ও শরীফুল রাজ আর ‘ইত্তেফাক’-এ অভিনয় করবেন সিয়াম আহমেদ।

অভিনয়ের পাশাপাশি লেখালেখির সঙ্গেও যুক্ত আছেন মিম। ২০১২ সালের বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম গল্পের বই ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’। এরপর প্রকাশিত হয় উপন্যাস ‘পূর্ণতা’।

‘খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকীর আলো’ চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান বিদ্যা সিনহা মিম। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘আমার আছে জল’, ‘আমার প্রাণের প্রিয়া’, ‘জোনাকীর আলো’, ‘সুলতান’, ‘সুইট হার্ট’, ‘ব্ল্যাক’, ‘পদ্ম পাতার জল’, ‘পাষান’, ‘আমি নেতা হবো’, ‘সাপলুডু’।


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷