https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে করতোয়া নদীতে গোসল করতে গিয় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে করতোয়া নদীতে গোসল করতে গিয় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

Image may contain: 1 personগাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার করতোয়া নদীতে গোসল করতে গিয়ে জীবন হারালো দুই যুবক। ঘটনাটি ঘটেছে উপজেলার হোসেনপুর ইউনিয়নে চেরেঙ্গা বাঁধ এলাকায়।
৭ আগষ্ট শুক্রবার দুপুরে হাসবাড়ী এলাকা হতে ৭ জন ২ কিঃ মিঃ দুরে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে এক পর্যায়ে নদীর চোরাবালিতে কয়েকজন আটকে গেলে স্থানীয়রা মৃত অবস্থায় দুজনকে উদ্ধার করে। তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি। প্রায় সকলেই পানিতে সাঁতার জানতো না বলে জানা যায়।
নিহত দুজন হলেন সিয়াম (২১) ও সাজিব হোসেন (২১)। নিহত সিয়ামের নানা জগৎনাথপুর গ্রামের জয়নাল আবেদীন দুদু পুলিশ। গত ৩ দিন হলো সিয়াম তার বন্ধু সাজিবকে নিয়ে নানার বাড়ীতে বেড়াতে এসেছিলো। তাদের বাড়ী বগুড়া উপশহরে বলে জানা যায়।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷