দিনাজপুরের হিলি থেকে পাথর ভর্তি ট্রাকে মাদকের বিশাল চালান সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরের হিলি থেকে পাথর ভর্তি ট্রাকে মাদকের বিশাল চালান যাবে ঢাকার উদ্দেশ্যে, বাকিটুকু অনিশ্চয়তা। কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট মামুন (বিএন) এবং স্কোয়াড কমান্ডার এএসপি স্যামুয়েল এর নেতৃত্বে বেরিয়ে পরে র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি চৌকস আভিযানিক দল।
শুরু হয় অপেক্ষার পালা, ০২ জুলাই ২০২০ গভীর রাতে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা এলাকায় চেকপোস্ট এর মাধ্যমে অভিযান পরিচালনা করে বোঝাইকৃত পাথরের ট্রাকের ভিতরে পাথর খুঁড়ে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪৪৬ (চারশত ছেচল্লিশ) বোতল ফেন্সিডিল এবং বহনের কাজে ব্যবহৃত ০১ টি ট্রাক সহ আসামী মোঃ জামিল আলীকে আটক করে র্যাব-১৩।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷