গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্থদের প্রদান করা হলো নগদ অর্থ সহায়তা
গাইবান্ধা বন্যা কবলিত এলাকায় পানিবন্দী মানুষের মাঝে সরকারি ও বে-সরকারি উদ্যোগে ত্রান সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে । আজ ২ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা জেলা ইউনিটিটের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের বহ্মপুত্রের চরাঞ্চলের ৫শ’ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে সাড়ে চার হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করে।
কামারজানি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক মো. আবদুল মতিন বন্যায় ক্ষতিগ্রস্থ পানিবন্দী পরিবার গুলোর মাঝে এসব নগদ অর্থ সহায়তা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা জেলা ইউনিটি চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান আতা, রেডক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সদস্য মৃদুল মোস্তাফী ঝন্টু, ডেপুটি হেড অন ডেলিগেশন সনজিক বিশ্বাস সঞ্জয়, জেলা ত্রান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম ইদ্রিস আলী, সোসাইটির সদস্য রেজাউন্নবী রাজু, সদস্য মোছা. সুলতানা ইসলাম ডলি, মো. পাভেল রহমান সহ অন্যান্য কর্মকর্তারা ।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷