কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের কৃষক জাহাংগীর আলমের আবাদী জমির ফসল কেটে ক্ষয়ক্ষতি করেছে দূর্বৃত্তরা। অভিযোগ সুত্রে জানা যায়, গত ৩০/৬/২০২০ ইং তারিখ আনুমানিক রাত ৮ টার পর হইতে ১/৭/২০২০ ইং তারিখ ভোড় ৫ টার পূর্বে যে কোন সময়ের মধ্যে কে বা কাহারা জাহাংগীর আলমের প্রতি ঈর্যাস্বিত হয়ে তালবাড়িয়া সাকিনস্থ আপাগাড়িয়া মাঠে তার নিজস্ব ১০ কাঠা জমির পাঠ এবং তার চাচাতো ভাই আশরাফ মোল্লার ১০ কাঠা জমির পাট এবং ১ বিঘা ৫ কাঠা জমিতে প্রায় ৫০০ (পাচশত) পেপে গাছ কেটে অনুমান প্রায় ১,৩০,০০ (এক লক্ষ ত্রিশ হাজার টাকা)'র ক্ষতি সাধন করেছে। তবে কে বা কারা এই ফসল কেটেছে তা বুঝতে পারছেনা কৃষক জাহাংগীর ও তার চাচতো ভাইয়েরা। এ বিষয়ে কৃষক জাহাংগীর আলম বলে,আমার দুই মাঠে পাট এবং পেপে গাছ লাগানো ছিলো। এক রাতেই কেবা কারা আমার পরতি হিংসামূলক ভাবে এগুলো কেটেছে তা আমি জানিনা। এই ফসল রাতের আধারে কাটার কারনে আমাদের প্রায় একলক্ষ ত্রিশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আর এ রকম ফসল কেটে ফেলার অভিযোগ প্রায় প্রায়ই ঘটে এই এলাকাতে তাই আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে যারা এই ফসল কেটেছে তাদের বিরুদ্ধে আইনের উর্দ্ধতন কর্মকর্তাদের নিকট কঠোর বিচারের দাবি জানাচ্ছি যাতে করে কোন কৃষককে আর এরকম ক্ষতির সম্মুক্ষীন হতে না হয়।এ ছাড়াও স্থানীয় কৃষক আব্দুল খালেক আরও অভিযোগ করে বলেন,তার মাঠে চাষের জমিতে পানি দেওয়ার জন্য মোটর মেশিন ছিলো সেগুলো প্রতিনিয়ত চুরি হয়ে তার প্রায় ৩ টি মোটর মেশিন চুরে হয়েছে এবং এ বিষয়ে তিনি থানায় অভিযোগ ও করেছেন। শুধু আব্দুল খালেকই নয় প্রায়টা কৃষকেরই এভাবে মোটর মেশিন চুরি হয়ে যায় মাঠ থেকে। এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমানের সাথে কিথা বললে তিনি জানান,জাহাংগীর আলমের আবাদী জমির ফসল কাটার অভিযোগ আমার কাছে এসেছে এবং বর্তমানে তার তদন্ত চলছে। আপরাধী যে কেউ হোক তাকে আইনের আওতায় আনা হবে।
কুষ্টিয়ার দৌলতপুরে কৃষকের জমির ফসল কেটে কৃষকের ব্যাপক ক্ষতি করছে দুর্বৃত্তরা
Reviewed by Online Portal
on
জুলাই ০৩, ২০২০
Rating: 5
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷