https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় ২য় দফায় বন্যা এলাকা পরিদর্শন করেন,পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম ৷ - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় ২য় দফায় বন্যা এলাকা পরিদর্শন করেন,পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম ৷

Image may contain: one or more people, people walking and outdoorগাইবান্ধায় ২য় দফায় সাঘাটা, ফুলছড়ি, গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ চর অঞ্চলের বন্যা দূর্গত মানুষের পাশে মানবিক ভাবে কাজ করে যাচ্ছে গাইবান্ধা জেলা পুলিশ। পানি বন্দি স্থান থেকে শুকনা স্থানে স্থান্তরিত করে দিচ্ছেন পুলিশ সদস্যরা।
বাংলাদেশ পুলিশের আইকন ও গাইবান্ধা জেলার সুযোগ্য মানবিক পুলিশ সুপার মহোদয় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন এবং তার নির্দেশনায় বানভাসি মানুষের জন্য শুকনা খাবার সরবরাহ করছেন গাইবান্ধা জেলা পুলিশ সদস্যরা।

এসময় তিনি বন্যার্ত মানুষের সাথে কথা বলেন, তাদের বিভিন্ন সমস্যার খোঁজ খবর নেন। এবং আশ্বাস দেন যে, সরকার তাদের পাশে আছে। গাইবান্ধা জেলা পুলিশ তাদের পাশে আছে। সর্বোচ্চ সহায়তা করা হবে।
করোনা ক্রান্তিলগ্নে বন্যায় প্লাবিত এলাকার মানুষ যাতে নিরাপত্তার সহিত চলাফেরা করতে পারে তার জন্য বন্যায় প্লাবিত এলাকার পুলিশ সদস্যদের নিয়মিত টহল দিচ্ছেন জেলা পুলিশ সদস্যরা। বাঁধ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সে জন্য পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে। বানভাসি মানুষের জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন পুলিশ সুপার মহোদয়।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ গুলোর সামাজিক সচেতনতা ও পরিষ্কার থাকার পরামর্শ দেন।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷