গোবিন্দগঞ্জে ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩০ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
৬ জুলাই রাত দেড়টার দিকে গোবিন্দগঞ্জ থানার এ.এস.আই শওকত, এ.এস.আই মুশফিক ও এ.এস.আই মাসুদ রানার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ ঘোড়াঘাট সড়কের হাইওয়ে হোটেল মেগাস্টারের সামনে দিনাজপুর হতে ঢাকাগামী হানিফ পরিবহন আটক পূর্বক তল্লাশি করে বাসে থাকা যাত্রী দিনাজপুর জেলার সদর থানার যোগীপাড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে রাশেদুল মমিন (৪০) এর বডিতে ফিটিং করা ৩০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করেন।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, রাশেদুল মমিন মেট্রোরেলে সুপারভিশন প্রকৌশলী হিসাবে চাকুরিরত।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ৩০ বোতল ফেন্সিডিল এর মূল্য অনুমান ৩০ হাজার টাকা। আসামীর বিরুদ্ধে বগুড়া ও জয়পুরহাট আদালতে আরও ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে আরও একটি মামলা রুজু হয়েছে

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷