https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 জনপ্রিয় কন্ঠ শিল্পী এন্ড্রু কিশোর আর নেই - Gaibandha Online Portal

Breaking News

জনপ্রিয় কন্ঠ শিল্পী এন্ড্রু কিশোর আর নেই


Image may contain: one or more people and closeup


হায়রে মানুষ, রঙ্গীন ফানুসদম ফুরাইলেই ঠুস
তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশ
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
রঙ্গীন ফানুস, হায়রে মানুষ।।

কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোর আর নেই। অসংখ্য ভক্তদের কাঁদিয়ে আজ সোমবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় তার বোন ডা. শিখা বিশ্বাসের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৬৪ বছর। তিনি দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভূগছিলেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ চিকিৎসা শেষে ৯ মাস পর গত ১১ই জুন রাত ২টা ৩০ মিনিটে দেশে ফিরেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি এই গায়ক। এরপর মিরপুরের বাসায় ছিলেন। পরবর্তীতে চলে যান রাজশাহীতে। যদিও তখনও তার শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিলো না। এই গুনী শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।শিল্পীর আত্মার শান্তি কামনা করছি।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷