https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন গাইবান্ধা পুলিশ সুপার তৌহিদুল - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন গাইবান্ধা পুলিশ সুপার তৌহিদুল

গাইবান্ধা জেলার সদর উপজেলার বিভিন্ন বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ হিসেবে শুকনা খাবার বিতরণ করেছেন গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
শনিবার(১৮জুলাই) সকালে বালাসী ঘাট থেকে স্পিডবোট নিয়ে সদরের মোল্লারচর এলাকার কাচির চর, গোপালপুর, বাটিকামারী সহ কয়েকটি বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন এবং তিনি বানভাসি মানুষদের খোঁজ খবর নেন।
এসময় তিনি বর্ন্যাতদের মধ্যে চিড়া মুড়ি বিভিন্ন শুকনো খাবার বিতরণ করেন। বিতরণকালে পুলিশ সুপার বলেন, বন্যার সুযোগ কাজে লাগিয়ে কোন অপরাধী যেন বন্যা দুর্গত এলাকায় কোন অন্যায় করতে না পারে সেজন্য জেলা পুলিশ তৎপর রয়েছে। পাশাপাশি নৌপথে বাড়ানো হয়েছে পুলিশি টহল। এ সময় গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷