https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পারিবারিক কোলহের জেড়ে সুন্দরগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন - Gaibandha Online Portal

Breaking News

পারিবারিক কোলহের জেড়ে সুন্দরগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

Image may contain: text that says 'খুন'গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের পাইটকা পাড়া গ্রামে গত ২৪ জুলাই শুক্রবার রাতে পারিবারিক কলহের জের ধরে রোজিনা বেগম (২৫) নামের এক গৃহবধুকে খুন করেছে তার স্বামী ছামিউল ইসলাম। পুলিশ রাতেই পাষন্ড স্বামী ছামিউল ইসলামকে গ্রেফতার করেছে। ছামিউল ওই গ্রামের রহমান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১০ বছর আগে একই ইউনিয়নের রামধন গ্রামের ওয়ারেজ আলীর মেয়ে রোজিনার সাথে ছামিউলের বিয়ে হয়। বিয়ের পর অভাব অনটনের সংসারের ব্যয়ভার বহন করতে কিছুদিন আগে ঢাকায় যায় তারা। সেখানে রোজিনা পোশাক শ্রমিক এবং ছামিউল কাঠমিস্ত্রীর কাজ করতো। এরই এক পর্যায়ে রোজিনার স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। গত একমাস আগে রোজিনা ঢাকা থেকে তার বাবার বাড়িতে চলে আসে। এরপর ছামিউল বাড়িতে এসে স্থানীয় সুধীজনের শালীশের মাধ্যমে তার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে। শুক্রবার সকাল থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। রাতে স্বামী মাছ শিকারের কথা বলে স্ত্রীকে সাথে নিয়ে বাড়ির পাশের বিলের পাড়ে নিয়ে সেখানে ছুরি দিয়ে কোপাতে থাকে। রোজিনার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে রোজিনাকে পানিতে ফেলে দিয়ে ছামিউল পালিয়ে যায়। পরে স্থানীয়রা পানিতে লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে পাষন্ড স্বামী ছামিউলকে গ্রেফতার এবং ছামিউলকে সাথে নিয়ে খুন করা ছুরি উদ্ধার করে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুল্যাহিল জামান জানান, আসামিকে গ্রেফতার করা হয়েছে। এনিয়ে নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দিয়েছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷