গোবিন্দগঞ্জে করোনায় সাবেক সেনা সদস্যের মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনায় এক সাবেক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। গত
২৫ জুন দিবাগত রাত অনুমান দেড় টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সে
উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজারের বাদশা মিয়ার ছেলে আলহাজ্ব ময়নুল
ইসলাম (৫০)। গত শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্বাস্থ্যবিধি
মেনে তাকে দাফন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মজিদুল ইসলাম করোনা আক্রান্ত ময়নুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। গত ২০ জুন রংপুর পিসিআর ল্যাব থেকে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।
এই নিয়ে উপজেলায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷