https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গোবিন্দগঞ্জের কাটাখালী বালুয়াহাটের মহাসড়কে জমি অধিগ্রহণ ও অবকাঠামোর ন্যায্য মূল্য নির্ধারণে আলোচনা সভা ও কমিটি গঠন - Gaibandha Online Portal

Breaking News

গোবিন্দগঞ্জের কাটাখালী বালুয়াহাটের মহাসড়কে জমি অধিগ্রহণ ও অবকাঠামোর ন্যায্য মূল্য নির্ধারণে আলোচনা সভা ও কমিটি গঠন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাটাখালী বালুয়াহাটের মহাসড়কে ফোরলাইন রাস্তা সম্প্রসারণে সাসেক্স প্রকল্পের অধিনে জমি অধিগ্রহণ ও অবকাঠামোর মূল্য নিধারণে জমির শ্রেণী পরিবর্তণে আলোচনা সভা ও ন্যায্য মূল্যের অধিকার আদায়ে কমিটি গঠন করা হয়েছে।

গত ২৬ জুন (শুক্রবার) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়াহাটে শাহজাহান আলী প্রধানের চাতালে আব্দুর রউফ প্রধানের সভাপতিত্বে বালুয়াহাটের বগুড়া রংপুর মহাসড়কের উভয় পাশের জমির মালিকগণের উপস্থিতিতে বক্তব্য রাখেন তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, বাংলাদেশের কমিউনিষ্ট পাটি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি তাজুল ইসলাম প্রধান, শাহজাহান আলী প্রধান, হাসেম আলী প্রধান, আবু সাঈদ লিটন, সাহারুল ইসলাম ডিপটি, শ্রী সুকুমার শাহা, আতাউর রহমান, আব্দুর রহিম, আব্দুল লতিফ, ওহেদ মিয়া সহ আরো অনেকে। বক্তরা বলেন, বালুয়াহাটের মহাসড়কে ফোরলাইন রাস্তা সম্প্রসারণের জন্য সরকার উভয় পাশের জমি ও অবকাঠামো মূল্য নিধারণে গাইবান্ধা গণপূর্ত অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বরত কর্মকর্তাগণ মোটা অংকের অর্থের বিনিময়ে জমির শ্রেণী পরিবর্তণ করে কম মূল্য নিধারণ করা হচ্ছে। যেমন, ডাঙ্গা জমি পুকুর দেখানো হয়েছে, সরকারী নীতিমালা অনুসরণ না করে অবকাঠামোর মূল্য নির্ধারণ। এদের মধ্যে যারা ঘুষ দিতে পেরেছে তাদের জমির শ্রেণী ঠিক রাখা হয়েছে ও অবকাঠামোর সঠিক মূল্য নির্ধারণ করা হয়েছে। সরকারের দায়িত্ব শীল কর্মকর্তাদের এহেন কর্মকান্ডের জন্য আজ ক্ষতিগ্রস্থ জমি ও অবকাঠামোর মালিকগণ আন্দোলণে যেতে বাধ্য হচ্ছে। তাই সরকারের সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনার মধ্যে দিয়ে বৈশম্যমূলক আচরণ পরিহার করে জমি ও অবকাঠামোর মালিকদের ন্যায্য মূল্য দেওয়ার আহবান জানান। অন্যথায় আন্দোলনের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করা হবে। শেষে কাটাখালী বালুয়াহাট এলাকার মহাসড়কের জমি অধিগ্রহণ ও অবকাঠামোর মূল্য বৃদ্ধি সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির উপদেষ্ঠা হলেন বাংলাদেশের কমিউনিষ্ট পাটি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি তাজুল ইসলাম প্রধান, তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক। আহবায়ক হলেন, শাহজাহান আলী প্রধান। যুগ্ন আহবায়ক হলেন হাসেম আলী প্রধান, আবু সাঈদ লিটন, সাহারুল ইসলাম ডিপটি, শ্রী সুকুমার শাহা, আতাউর রহমান, আব্দুর রহিম, আব্দুল লতিফ ও ওহেদ মিয়া।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷