https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় ডিবি পুলিশের হাতে গাজা ব্যবসায়ী, হিরোইন সেবীসহ আটক ৪ - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় ডিবি পুলিশের হাতে গাজা ব্যবসায়ী, হিরোইন সেবীসহ আটক ৪

Image may contain: 1 person, textImage may contain: 2 people, people standingImage may contain: 1 person, standing, text that says 'গোয়েন্দা শাখা জেলা পুলিশ, গাইবান্ধা।'গাইবান্ধা জেলা গোয়েন্দা ডিবি পুলিশের হাতে গাজা ব্যবসায়ী, হিরোইন সেবীসহ ৪ জন কে আটক করেছে। এসময় আটককৃতদের নিকট হতে গাজা,হিরোইন ও সেবনের সরঞ্জাম উদ্ধার করে।
জেলার গোয়েন্দা শাখার (ডিবি)'র এস আই আনোয়ারুল সঙ্গীয় অফিসার ফোর্সসহ গতকাল ২৯ জুন সোমবার সাদুল্লাপুরের নলডাঙ্গা হতে ২৫ পুড়িয়া (৫০ গ্রাম) গাজার সহ সাদুল্লাপুর উপজেলার খামার দশলিয়া গ্রামের আবু বক্করের ছেলে ১। রাশিদুল (৩৫)। এছাড়া অন্য এলাকা হতে তিন পুড়িয়া হিরোইন ও নেশার সামগ্রী সহ সুন্দরগঞ্জ উপজেলার তালুক ফলগাছা গ্রামের নুর ইসলামের ছেলে ২। নাজমুল হোসেন(২৫) কে ও একই উপজেলার লক্ষিপুর গ্রামের কোরবান আলীর ছেলে ৩। রবিউল (৩০) এবং লহ্মীপুর এলাকা হতে ২৫০ গ্রাম গাজা সহ সদর উপজেলার সরদারপাড়ার মোজ্জাম্মেল মাষ্টারের ছেলে ৪। আবু বিন আক্কাস (৩৩) কে আটক করেছে।
আটককৃতদের সংশ্লিষ্ট থানায় প্রত্যকের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি ডিবি মোস্তাফিজুর রহমান ।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷