কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের শিংপুরে গতকাল বৃহস্পতিবার রাত
৮.৩০মি-৯.০০ টার মধ্যে মালয়েশিয়া প্রবাসী রুবেল (২৬) এর বাড়ীতে মুখোশ পরা ৩
জনের ডাকাত দল প্রবেশ করে। ডাকাতদল বাড়ীর প্রধান গেট বেয়ে ছাদে চলে যায়।
ছাদে গিয়ে চিলেকোঠার গেটে তালা থাকায় তারা বাড়ীওয়ালা ডাকাডাকি করে। বোকার
মতো পরিচিত ভেবে প্রবাসী রুবেলের বৃদ্ধ পিতা জাহেদ মোল্লা (৭০) চিলেকোটার
গেট খুলে দিলে ডাকাতরা তাঁকে ছাদে অস্ত্রের মুখে আটকে রাখে। এ সময় জাহেদ
মোল্লার স্ত্রী ও প্রবাসী রুবেলের স্ত্রী নাজমা খাতুন (২২) ছাদে গেলে
তাদেরও বেঁধে ফেলার চেষ্টা করা হয়। এ সময় নাজমা ডাকাতদের ধাক্কা দিয়ে দৌড়ে
চিলে কোটার গেটে সিটকিনি লাগিয়ে বাড়ীর ভিতরে এসে স্বজন ও প্রতিবেশিদের
মোবাইল করে বাড়ীতে ডাকাত আসার কথা জানানোর পাশাপাশি চিল্লাপাল্লা শুরু করে।
এ সময় প্রতিবেশিরা ওই বাড়ীতে আসে এবং থানাকে অবহিত করে। এ সময় ডাকাতরা
অবস্থা বেগতিক দেখে বৃদ্ধ জাহেদ মোল্লাকে রক্তাত্ত জখম করে পালিয়ে যায়। পরে
সংবাদ পেয়ে মিরপুর থানা পুলিশও ততক্ষনাৎ ঘটনাস্থলে যায়।
কুষ্টিয়ার মিরপুরে প্রবাসীর স্ত্রীর বুদ্ধিমত্তায় ডাকাতি চেষ্টা ব্যর্থ; প্রবাসীর পিতা রক্তাক্ত জখম
Reviewed by Online Portal
on
জুন ২৮, ২০২০
Rating: 5
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷