ঘুড়ি কেরে নিলো এক প্রতিবন্ধি পিতার স্বপ্ন
কুষ্টিয়া শহরের থানাপাড়ার মা ও শিশু কল্যাণ কেন্দ্র (মাতৃসদন হাসপাতাল)
এর সামনে ছোট পরিসরে চা-পান বিক্রি করে প্রতিবন্ধি পলান । তাকে সার্বক্ষনিক
সহযোগীতা করতো পুত্র শিমুল, বয়স ১২-১৩ হবে। দোকানের সাথে লাগানো জিকে স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র। ঐ দোকানে বসেই স্কুলে যেতো, পরাশোনা করতো আবার চা পান বিক্রিও করতো্।
গতকাল শুক্রবার বিকেলে শিমুল দোকানের সামনে মাতৃসদনের ছাদে ঘুড়ি ওড়ানোর সময় অসাবধনতার কারনে দোতালার ছাদ থেকে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয় । অবস্থার অবনতিতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে রেফার্ড করে । রাত ১০টার দিকে শিমুল মৃত্যুর কোলে ঢলে পরে। সেই সাথে প্রতিবন্ধি পলানের স্বপ্নও ভঙ্গ হয়ে যায়। শিমুলের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় জিকে ঘাট এলাকায় শোকের ছায়া নেমে এসছে । আজ সকাল ১০টায় জিকে ঈদগাহে নামাজে জানাযা শেষে দাফন হয় শিমুলের।
ভাবতে খারাপ লাগছে ছোট্ট্ শিমুল আর নেই।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷