https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধা জেলার সব কাপড়, তৈরী পোশাক মার্কেট ও বিপনীবিতান বিকাল ৪টার পর বন্ধ ঘোষণা - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধা জেলার সব কাপড়, তৈরী পোশাক মার্কেট ও বিপনীবিতান বিকাল ৪টার পর বন্ধ ঘোষণা

No photo description available.


১৮ই মে সোমবার বিকেল ৪ টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাইবান্ধা জেলার সব ধরনের কাপড়ের দোকান, তৈরী পোশাকের দোকান,
কসমেটিক্স ও জুতার দোকানসহ সকল মার্কেট বন্ধ ঘোষনা করা হয়েছে।

১৮ই মে সোমবার গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

উক্ত গণবিজ্ঞপ্ততিতে জেলা প্রশাসক উল্লেখ্য করেছেন পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে গত ১০মে থেকে দোকানপাট,ব্যবস্যা প্রতিষ্ঠান ও বাজার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সরকার কর্তৃক প্রদত্ত শর্তসমূহ পালন সাপেক্ষে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু গত কয়েকদিনে দোকানপাট বিশেষ করে কাপড়ের দোকান, তৈরী পোশাকের দোকান, কসমেটিক্স ও জুতার দোকানসমূহ সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় এসকল প্রতিষ্ঠানে আগত সকল ক্রেতা বিক্রেতা সরকার প্রদত্ত শর্ত মেনে চলার বিষয়ে সম্পূর্ণ অবহেলা প্রদর্শন করেছেন এতে করোনা ভাইরাস সংক্রমণে ব্যাপক বিস্তারের ঝুঁকি সৃষ্টি হচ্ছে।

সেহেতু জনসাধারণ তথা গাইবান্ধা জেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষে আজ ১৮ মার্চ সোমবার অনুষ্ঠিত জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় কমিটির সদস্য,ব্যবসায়ী,রাজনৈতিক নেতৃবৃন্দ,চেম্বাস অফ কমার্স ইন্ডাস্ট্রিজ এবং ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সাথে আলোচনাক্রমে আজ ১৮মে বিকাল ৪টা থেকে জেলার সব ধরনের কাপড়ের দোকান, তৈরী পোশাকের দোকান, কসমেটিক্স ও জুতার দোকানসহ সকল মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জনসাধারণের সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে পূর্ব জারী কৃত সকল আদেশ এবং পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

আদেশ অমান্যকারীদের আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

আব্দুল মতিন
জেলা প্রশাসক,ও সভাপতি
করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷