গাইবান্ধায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী করোনা ভাইরাসে কর্মহীন হযে পড়া মানুষকে মোবাইল ব্যাংকিং পরিষেবায় অর্থ প্রদান কর্মসূচীর উদ্বোধণ
ঢাকা গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং
এর মাধ্যমে দেশব্যাপী করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষকে মোবাইল
ব্যাংকিং পরিষেবার মাধ্যমে নগদ অর্থ প্রদান কর্মসূচির উদ্বোধন উপলক্ষে
বৃহস্পতিবার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এসময়
উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, সংসদ সদস্য
এ্যাড: উম্মে কুলসুম স্মৃতি, জেলা প্রশাসক মো: আবদুল মতিন, পুলিশ সুপার
মোহাম্মদ তৌহিদুল ইসলাম, লেঃ কর্নেল ফারজানা বাসার, পৌর মেয়র শাহ মাসুদ
জাহাঙ্গীর কবির মিলন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ
আব্দুল্লাহ হারুন বাবলু, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা
পরিষদ চেয়ারম্যান মো: শাহ সরোয়ার কবির সহ অন্যান্য কর্মকর্তা গণ। এছাড়া এই
কর্মসূচির আওতায় বিভিন্ন পেশার সাথে যুক্ত ৫ জন অসহায় দরিদ্র কর্মহীন মানুষ
সরাসরি মোবাইল বিকাশের মাধ্যমে অর্থ গ্রহন করেন।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷