https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধার ৪ টি উপজেলায় ইউএনডিপি’র অর্থায়নে ও ইএসডিওর সহযোগিতায় গ্রাম পুলিশের মাঝে উৎসাহ ভাতা প্রদান - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধার ৪ টি উপজেলায় ইউএনডিপি’র অর্থায়নে ও ইএসডিওর সহযোগিতায় গ্রাম পুলিশের মাঝে উৎসাহ ভাতা প্রদান


Image may contain: 3 people, people standing and outdoor

করোনা ভাইরাস মোকাবেলায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্লাপুর সুন্দরগঞ্জ উপজেলার ৫১ টি ইউনিয়নে ৪৮৩ জন গ্রাম পুলিশের মাঝে ইউএনডিপি’র অর্থায়নে ও ইএসডিওর সার্বিক তত্বাবধানে প্রতিজনের হাতে ৬ শ’ করে টাকা উৎসাহ ভাতা প্রদান করেন থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান।
১৪ মে (বৃহস্পতিবার) দুপুরে গোবিন্দগঞ্জ থানা চত্তরে এ আর্থিক সহায়তা বিতরণে গ্রাম পুলিশের উদ্দেশ্যে কথা বলেন ইএসডি’র জেলা সমন্বয়ক আতিকুল ইসলাম আতিক, উপজেলা সমন্বয়ক আবুল হাসেম। এ সময় উপস্থিত ছিলেন কোচাশহর ইউনিয়ন গ্রাম আদালতের সহকারী আফরুজা খাতুন সুইটি, মহিমাগঞ্জ ইউনিয়ন গ্রাম আদালতের সহকারী জান্নাতুল ফেরদৌস।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷