https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধা সদর হাসপাতালের ৫টি এম্বুলেন্স ভাংচুর - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধা সদর হাসপাতালের ৫টি এম্বুলেন্স ভাংচুর


Image may contain: car and outdoor

গাইবান্ধা সদর হাসপাতালের ৫টি এম্বুলেন্স ভাংচুর করেছে সাইফুল নামে এক মানসিক ভারসাম্যহীন রোগী।
জানা গেছে, দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার জালালপুর ইউনিয়নের আলিম উদ্দিনের ছেলে মানসিক ভারসাম্যহীন সাইফুল ইসলাম ২৬মে মঙ্গলবার রাতে
তার শশুরবাড়ী গাইবান্ধা জেলার সাঘাটা থানার বোনার পাড়ায় বেড়াতে আসে,হঠাৎ শশুরবাড়ী বাড়ীর লোকজন কে মারধর করে, ঘড়ের জিনিস পত্র ভাংচুর করে, পরে শ্বশুরবাড়ীর লোকজন, সাইফুল কে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে।

ডাক্তার সাইফুল কে ঘুমের ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রাখে।আজ ২৭মে বুধবার ভোরে সাইফুলের জ্ঞান ফিরে আসে,এসময় সিগারেট চাইলে না দিলে প্রথমে হাসপাতালের বেড ও এমারজেন্সি রুমের জানালার গ্লাস ভাংচুর করে।

পরে বেড়িয়ে হাসপাতালের বাহিরে থাকা ৫টি এম্বুলেন্স ভাংচুর করে। তার শ্যালক রাসেল মিয়া বিষয়টি জানান।এঘটনায় সাইফুলকে আটক করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷