https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধার গোবিন্দগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারকালে আটক দুই - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারকালে আটক দুই


Image may contain: 2 people, people standing

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১০ টাকা কেজির ১৪৩ বস্তা চাল পাচারকালে ২ জনকে আটক করেছে জনতা। ঘটনা ঘটেছে উপজেলার শালমারা ইউনিয়নের শাখাহাতী বালুয়া বাজারে।

গত ২২'মে শুক্রবার সন্ধা ৭ টায় স্থানীয় জনতা আটক পূর্বক ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আইয়ুব আলীকে অবহিত করে।ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়ে চাল পরিবহনের নছিমন গাড়ি, ১৪৩ বস্তুা ফেয়ার প্রাইজের চাল ও চালক শিপন মিয়া (৩৯) কে জিম্মায় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রামকৃষ্ণ বর্মণকে মুঠোফোনে বিষয়টি অবহিত করেন। নির্বাহী কর্মকর্তা পুলিশসহ ঘটনা স্থলে পৌঁছে চালক শিপন মিয়াকে জনসম্মুখে জিজ্ঞাসাবাদ করেন। চালগুলো ডিলার জিল্লুর রহমানের এবং বগুড়া সোনাতলা উপজেলার পল্লব নামে এক ব্যবসায়ীর ঘরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে নছিমন গাড়ির চালক এ সময় স্বীকারউক্তি দেয়।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন এবং উপজেলা ট্যাগ অফিসার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷