https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় করোনা মুক্ত হয়ে বাড়ি গেলেন ১০ জন - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় করোনা মুক্ত হয়ে বাড়ি গেলেন ১০ জন

করোনাভাইরাস সংক্রামিতদের চিকিৎসা সহায়তা দিতে গাইবান্ধার ধানঘড়ায় আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে স্থাপিত ১শ’ শয্যার অস্থায়ী আইসোলেসন সেন্টারে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেলেন জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ১০ জন।
৪ মে সোমবার গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের করোনাভাইরাস সংক্রান্ত কন্ট্রোল রুম জানায়, আইসোলেশন থেকে ছাড়া পাওয়া সবাইকে নিজ নিজ বাড়িতে আরও ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর থেকে তারা আসোলেশনে ছিলেন। তাদের ফলোআপের জন্য দ্বিতীয়বারের করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় এদের সবার করোনা নেগেটিভ শনাক্ত হয়েছে। এছাড়া জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ২৩ জনের মধ্যে ১ জন মারা গেছেন এবং ১২ জন আইসোলেশনে রয়েছেন।
এদিকে গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় সোমবার (০৪ মে) করোনাভাইরাসে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। তবে করোনাভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনকভাবে নতুন করে ৬৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়ছেন ৯১৭ জন। এরমধ্যে সুন্দরগঞ্জে ২৬, গোব্দিন্দগঞ্জে ১৮০, সদরে ১২৪, ফুলছড়িতে ২০৩, সাঘাটায় ২২৭, পলাশবাড়িতে ২৭ এবং সাদুল্লাপুর উপজেলায় ১৩০ জন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১ জন রয়েছে বলে জানা গেছে।

 Image may contain: 1 person

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷