গাইবান্ধা জেলা ট্রাক ট্রাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

গাইবান্ধা জেলা ট্রাক ট্রাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন মালিক সমিতি ও জেলা ট্রাক ট্রাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে করোন ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পরা শ্রমিকদের মাঝে, চাল,ডাল,আলু,মরিচ, সেমাই,চিনি, মুড়ি,বিতরণ করা হয়েছে । আজ দুপুরে জেলা ট্রাক ট্রাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন মালিক সমিতি কার্যলয়ে এ খাদ্য সামগ্রী বিতরণে প্রধান আতিথি হিসাবে উপস্থিত গাইবান্ধা-৪ আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং জেলা ট্রাক ট্রাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন মালিক সমিতি সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ,এসময় উপস্থিত ছিলেন জেলা ট্রাক ট্রাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব খাইরুল বাশার নয়ন,জেলা ট্রাক ট্রাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবজাল হোসেন, সাধারণ সম্পাদক স্বাধীন কুমার দাস, সহ-সাধারণ সম্পাদক হাজী মহাতাব হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷