গোবিন্দগঞ্জ থানা পুলিশ কতৃক ৬৮ বোতল ফেনসিডিল সহ ৩ জন আটক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আজ সকাল ১০.৩৫ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ থানার এএসআই
শওকত আলম সিদ্দিকীর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ
পৌরসভার মায়ামনি মোড়ে অভিযান চালিয়ে আসামি ১) গোলাম রাব্বানী (২২) পিতা
ওয়াজেদ আলী ২) খাজা মিয়া (২০)পিতা মৃত জহুরুল ও ৩) রাকিব খন্দকার (১৯) পিতা
বকুল সর্ব সাং বেড়ামালিয়া থানা নবাবগঞ্জ জেলা দিনাজপুরদের সাথে থাকা ৬৮
বোতল ফেনসিডিল সহ আটক করে। এই আসামিরা ৩টি ব্যাগে
করে ফেনসিডিল গুলি নিয়ে নবাবগঞ্জ থানার দলার দরগাহ হতে সিএনজি করে ঢাকার
উদ্দেশ্য রওনা দিয়ে ভেংগে ভেংগে মায়ামনি মোড়ে এসে ট্রাক কিংবা মাইক্রো যোগে
ঢাকা যাবার জন্য অপেক্ষা করছিলো। উল্লেখ্য যে,হিলি এলাকার জনৈক রুবেল
ফেনসিডিল গুলি ঢাকা পৌঁছে দেয়ার জন্য১৫ হাজার টাকা চুক্তি করেছিলো আসামিদের
সাথে। আসামিরা কেরিয়ার হিসাবে আগেও কাজ করেছে বলে জানায়। উদ্ধার কৃত
ফেনসিডিলের মূল্য অনুঃ ৬৮ হাজার টাকা। আসামি গোলাম রাব্বানীর বিরুদ্ধে
দিনাজপুর আদালতে আরো একটি মাদক মামলা বিচারাধীন আছে।আসামিদের বিরুদ্ধে
থানায় একটি মামলা রুজু হয়েছে।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷