https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গোবিন্দগঞ্জের কাপড় ব্যাবসায়ীর পরিবারের আরও ৬ জন করোনায় আক্রান্ত - Gaibandha Online Portal

Breaking News

গোবিন্দগঞ্জের কাপড় ব্যাবসায়ীর পরিবারের আরও ৬ জন করোনায় আক্রান্ত


Image may contain: 1 person, sitting and indoor

 গাইবান্ধার গোবিন্দগঞ্জের পৌর মার্কেটের কাপড় ব্যাবসায়ী সুদর্শনের পরিবারের আরও ৬জন করোনায় আক্রান্ত হয়েছেন।এ নিয়ে ঐ পরিবারের আক্রান্ত সংখ্যা দাঁড়াল -৮ জন।এর মধ্যে প্রথম আক্রান্ত ব্যাক্তি সুদর্শন গত ২২মে করোনা ফলাফল আসার পূর্বেই মারা যায়।কাপড় ব্যাবসায়ীর মৃত্যুর পর ঐ ব্যাক্তির সংস্পর্শে আসা গত ২৩/২৪মে তার পরিবারের ১২জন সদস্যের নমুনা সংগ্রহ করে রংপুর পিসিআর ল্যাবে পাঠায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা কুইক রেসপন্স টিম। ঐ নমুনার ফলাফলে আজ ৩০মে শনিবার ঐ পরিবারের আরও ৬জন সদস্যের করোনা পজিটিভ আসে।

এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা মজিদুল ইসলাম জানিয়েছেন কাপড় ব্যাবসায়ীর পরিবারের ৬জন সদস্যসহ গোবিন্দগঞ্জ উপজেলায় আজ নতুন করে ৮জন আক্রান্ত হয়েছে। তিনি জানান এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্ত সংখ্যা দাঁড়াল ২৮ জন।

এদিকে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ এ তথ্য স্বীকার করে গোবিন্দগঞ্জবাসীকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷