https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীতে বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিকের উদ্যোগে প্রায় সাত শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীতে বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিকের উদ্যোগে প্রায় সাত শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ


Image may contain: 5 people, including Md Bakul, people standing

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনার এই সময়কালে ঈদ উপলক্ষে ঈদ উপহার হিসাবে পলাশবাড়ী উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগীতায় ৭ টি ইউনিয়নের সাড়ে সাত শতাধিক পরিবারের মাঝে সাধ্যমতো ব্যক্তিগত উদ্যোগে ত্রান সহায়তা দিয়েছেন গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ি রফিকুল ইসলাম রফিক।

আজ ২৩ মে শনিবার পলাশবাড়ী পৌর এলাকার তিনমাথা মোড়ে এসব ত্রান সহায়তা বিতরণকালে রফিকুল ইসলাম রফিক বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে পলাশবাড়ী সাদুল্যাপুর উপজেলার অসহায় মানুষের হাতে ঈদ উপলক্ষে সেমাই চিনি প্যাকেটজাত দুধ সামগ্রী সাধ্যমত সহায়তা প্রদান করছি। এসময় তিনি মহামারি করোনা হতে মুক্তি ও বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ূ কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেন।

এসময় পলাশবাড়ী যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল মোত্তালিব সরকার বকুল, পলাশবাড়ী স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুল মমিন, বরিশাল ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম,যুবনেতা ফুয়াদ, পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদল নেতা আলামিন, মামুন সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷