https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং - Gaibandha Online Portal

Breaking News

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং

করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও এ সংক্রান্ত সরকারি নির্দেশনা বাস্তবায়নে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট চলমান রয়েছে। একইসাথে পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে মূল্য সহনশীল পর্যায়ে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে। আজ গোবিন্দগঞ্জ, কোচাশহর ও মহিমাগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রেখে ক্রেতা সমাগম করায় আজ গোবিন্দগঞ্জে ৬জন ব্যবসায়ীকে মোবাইল কোর্টে সংশ্লিষ্ট আইনে ৯,৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
উল্ল্যেখ্য, এপ্রিল মাসে গোবিন্দগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে ৭২টি মামলায় প্রায় ৯০জন আইন অমান্যকারীকে মোট ১,৬৫,২০০(এক লক্ষ পয়ষট্টি হাজার দুইশত) টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
Image may contain: 1 person, standing

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷