গোবিন্দগঞ্জে জেলার দায়িত্বরত সচিবের মতবিনিময়
করোনা ভাইরাস (কোভিড-১৯)এর প্রাদুর্ভাবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মোঃ নূর-উর-রহমান সাথে আজ (শুক্রবার) উপজেলা প্রশাসন ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, এডিসি আলমগীর কবির, উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু, উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জর্জ,সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা বৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷