https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 বর্ণাঢ্য আয়োজনে গাইবান্ধায় আনন্দ টিভির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Gaibandha Online Portal

Breaking News

বর্ণাঢ্য আয়োজনে গাইবান্ধায় আনন্দ টিভির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে গাইবান্ধায় আনন্দ টিভির দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে। ১১ মার্চ বুধবার আনন্দ টিভি তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আনন্দ র‌্যালি, কেক কাটা ও গাইবান্ধা জেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আনন্দ টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি মিলন খন্দকার।
শাহজাদী হাবিবা সুলতানা পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রসাশক আবদুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার, বাসসের জেলা প্রতিনিধি সরকার মো: শহিদুজ্জামান, প্রথম আলোর সাংবাদিক শাহাবুল শাহীন তোতা, এশিয়ান টিভির গাইবান্ধা প্রতিনিধি মো: খালেদ হোসেন, ৭১ টিভির শামীম আল সাম্য। এছাড়া উপস্থিত ছিলেন, স্থানীয় জনসংকেত পত্রিকার সম্পাদক দীপক কুমার পাল, সমকালের জেলা প্রতিনিধি উজ্জল চক্রবর্তী, এস এ টিভির কায়সার প্লাবন, ঢাকা টাইমসের জাভেদ হোসেন, সাংবাদিক ফারহান শেখ, বিমল কুমার, রবিন সেন, জামিরুল ইসলাম সম্রাট সহ অন্যরা। বক্তারা দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ টিভির সাথে সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদ, কলাকুশলী, শুভাকাঙ্খী, বিজ্ঞাপনদাতা, জেলা ও উপজেলা প্রতিনিধি সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সাথে আনন্দ টিভির সাফল্য কামনা করেন।
 Image may contain: 1 person, standing and outdoor

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷